Current date Sep 7, 2026
রাজনীতি

মহাজোট সম্প্রসারণে আলোচনা প্রাথমিক পর্যায়ে: কাদের

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মহাজোট সম্প্রসারণে আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনার বিষয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা তাদের মনোভাব বুঝতে চেয়েছি। বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেছি। তবে কোনো কিছুই চূড়ান্ত হয়নি।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিভিন্ন দলের সঙ্গে আলোচনা যদি কোনো কৌশলগত জোট গঠনের দিকে যায়, তাহলে তো সেটা গোপন থাকবে না। তখন সবাই জানবে। চাঁদ উঠলে কি আপনারা দেখবেন না?

ওবায়দুল কাদের বলেন, কারো সঙ্গে হয়তো সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছি, এর সঙ্গে রাজনীতি নেই, সেটা বলব না। কিন্তু তা একেবারে প্রাথমিক পর্যায়ে। আমরা চাইলেই তো হবে না, তাদেরও চাইতে হবে।

সিটি নির্বাচনের আগে বরিশাল, রাজশাহী ও সিলেটে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে— এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের রুল আছে। পুলিশ বলছে, গ্রেফতারের ক্ষেত্রে হাইকোর্টের রুল অমান্য করা হচ্ছে না। যাদের গ্রেফতার করা হচ্ছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...