Current date Sep 13, 2026
বাংলাদেশ

মহান স্বাধীনতা দিবসে বরিশালে ‘মোতালেব-রাবেয়া স্মৃতি পাঠাগার’ উদ্বোধন

URL copied
Share URL copied
নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারে উদ্বোধন করা হয়েছে ‘মোতালেব-রাবেয়া স্মৃতি পাঠাগার ও কম্পিউটার ল্যাব’। শনিবার (২৬ মার্চ) পাঠাগারটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহে আলম। এছাড়াও অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান বক্তা হিসাবে ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড.আতিউর রহমান। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চালিতাবাড়ি-পূর্ব জিরাকাঠি (সিপিজে) সোসাইটি আয়োজিত ‘ফ্রি’ মেডিকেল ক্যাম্প ও বীর মুক্তিযোদ্ধা-কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস খান, বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন ও চাখার ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু। এতে সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের প্রধান বার্তা সম্পাদক আব্দুর রহমান (আলম তালুকদার)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও ইংরেজি দৈনিক বিজনেস পোস্টের সিনিয়র রিপোর্টার নিয়াজ মাহমুদ সোহেল এবং সদস্য সচিব ডা. মো: সাগর মোল্লা। অনুষ্ঠানে সন্ধ্যা নদীতে বিলীন মিরেরহাটকে পুনরুজ্জীবিত করার সঙ্গে গ্রোথ সেন্টার নির্মাণ ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখায় যুগান্তরের প্রধান বার্তা সম্পাদক আবদুর রহমান তালুকদারকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
এছাড়াও বানারীপাড়া প্রেস ক্লাবকে বিশেষ সম্মননা দেয় সিপিজে সোসাইটি। “পড়বো বই, গড়বো দেশ-মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ” স্লোগানকে ধারণ করা পাঠাগারটি প্রতিষ্ঠা করেন আব্দুর রহিম বেপারী ও পরিচালক সাংবাদিক নিয়াজ মাহমুদ। এর সার্বিক তত্বাবধায়নে রয়েছে সিপিজে সোসাইটি। এ দিন সকালে র‌্যালির মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি শেষ হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে।
Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...