Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

মহারাজপুর দারিদ্র বিমোচন সংস্থার ঈদ সামগ্রী বিতরণ

URL copied
Share URL copied

মেহের মামুন গোপালগঞ্জ :

গোপালগঞ্জের মুকসুদপুরে ৫০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে মহারাজপুর দারিদ্র বিমোচন সংস্থা। বুধবার সকালে সংস্থার নিজস্ব অর্থায়নে মহারাজপুর গ্রামের ৫০টি পরিবারের মাঝে প্রত্যেকের বাড়িতে বাড়িতে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর প্যাকেটে ছিলো লিকুইড দুধের প্যাকেট, দুই প্যাকেট সেমাই, ১টা সাবান, এক কেজি চিনি ।

ঈদ সামগ্রী বিতরণের আয়োজক মহারাজপুর দারিদ্র বিমোচন সংস্থার সভাপতি জাহিদ শেখ, সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম বিপ্লব, সদস্য মোরাদ মাতুব্বর,আলমগীর শেখ, রমজান শেখ, খায়ের মাতুব্বরসহ সংস্থার সদ্যরা মিলে মহারাজপুর গ্রামের ৫০ টি হতদরদ্রিদের বাড়িতে বাড়িতে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন।

মহারাজপুর দারিদ্র বিমোচন সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম বিপ্লব জানান, আমাদের এই সংস্থার প্রত্যেকেই শ্রমজীবি মানুষ। প্রতিটা শ্রমীকের কষ্টার্জিত টাকা দিয়ে আমাদের ইউনিয়নের ৫০টি পরিবারের মাঝে ঈদের খুশি ভাগাভাগি করতে পেরে আমরা সবাই আনন্দিত।

 

 

 

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...