Current date Sep 6, 2026
বিনোদন

মাই অস্ট্রেলিয়া ডেইজ: ইয়ামিন হক ববি

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: লাইট, ক্যামেরা, অ্যাকশনে কিছুটা হাঁপিয়ে উঠেছিলাম। আমার প্রযোজিত প্রথম সিনেমা নিয়েও কিছুটা চিন্তায় ছিলাম। দেশের প্রথম সুপার হিরোইন গল্পের ‘বিজলী’ দর্শকরা কীভাবে নেন মনে নানা ভাবনা ভর করে। তবে দর্শকের প্রতি আস্থা ছিল তারা আমাকে নিরাশ করবেন না।

অবশেষে বিগ বাজেটের সিনেমাটি সবাই পছন্দ করেছেন। এবার কিছুটা হাঁফ ছেড়ে বাঁচলাম। গেল মাসের শুরুর দিকে ‘বিজলী’র অস্ট্রেলিয়ায় ‘শো’-এর জন্য আমন্ত্রণ পেলাম। সেখানে আমার বোন, দুলাভাই ও দুই ভাগ্নে থাকে। ভাগ্নেদের সব সময়ই মিস করি। এক মুহূর্ত ওদের ছেড়ে থাকতে ইচ্ছে করে না। ওরা দুজন খালামনি বলতে পাগল।

সব মিলে ঠিক করলাম অস্ট্রেলিয়া দিয়েই শুরু হোক বিজলী’র বিশ্বভ্রমণের সূচনা। আমাদের সিনেমার প্রদর্শন ৮ জুলাই হলেও মাসের শেষ দিকেই পাড়ি জমাই। এরপর শুরু হলো ঘুরাঘুরি। সিডনি সুন্দর শহর। বেশ গোছানো ও পরিচ্ছন্ন। সবুজে ঘেরা একটা শহর। সবুজ আমার ভীষণ প্রিয়। মন চায় প্রকৃতির মাঝে হারিয়ে যাই।

অস্ট্রেলিয়ায় পৌঁছানোর দুইদিন পর থেকেই শুরু হলো ঘুরাঘুরি। সঙ্গী ভাগ্নে তাহিম ও তুরান। একজনের বয়স ৪ বছর ৩ মাস, আরেকজনের তিন বছর।

ওরাই আমার দিনগুলো অসাধারণ করে দিয়েছে। খালামণির কাছে তাদের আবদারের অন্ত নেই। কোথাও বের হলে মা-বাবাকে ছেড়ে খালামণির সঙ্গেই থাকবে তারা।

এই কয়দিনে সিডনি পার্ক, ওপেরা, ব্রিজবন্ড, বিচ এলাকায় বেড়িয়েছি। ৮ জুলাই ছিল ‘বিজলী’র শো। সিডনির হার্টসভিল সিনেমা হলে শো অনুষ্ঠিত হয়। আমার খুব ভালো লেগেছে বিদেশের মাটিতে বাংলাদেশের কোনও সিনেমা দেখার জন্য যখন এত মানুষের ভিড় দেখলাম। এই ভালো লাগাটা ভাষায় প্রকাশ করার মতো নয়। অনেক বিদেশিও আমার অভিনীত ‘বিজলী’ দেখেছেন। শো শুরুর পর থেকেই দর্শকের দারুণ রেসপন্স পেয়েছি।

সেখানে যতটুকু সময় ছিলাম মনেই হয়নি আমি বিদেশে রয়েছি। মনে হচ্ছিল বিদেশ বিভূঁইয়ে এ যেন একখণ্ড বাংলাদেশ। আসলে বিদেশে থাকলে মানুষের দেশের প্রতি ভালোবাসা অনেক বেড়ে যায়। আর তা না হলে কোনোরকম প্রচারণা ছাড়াই এত মানুষ কোথা থেকে এলো। শুধু সিনেমা দেখা নয়, এ যেন নিজের দেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।

এভাবেই দেখতে দেখতে অস্ট্রেলিয়ায় আমার কাটানো দিনগুলো ফুরিয়ে গেল। আবারও ফিরতে হবে ব্যস্ত জীবনে। গতকাল শুক্রবার (১৩ জুলাই) দেশে ফিরেছি। দুই ভাগ্নেকে খুব মিস করছি। মনটা এখনও তাদের কাছেই পড়ে আছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...