Current date Sep 7, 2026
বিশ্ব

মাকে সম্মান জানাতে ইন্দোনেশিয়ার স্কুলে অসাধারণ রীতি (ভিডিও)

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ধর্মগ্রন্থ বলছে, মায়ের পায়ের নীচে সন্তানের বেহস্ত। কিন্তু অনেক সন্তানই আছেন যারা মাকে একটা সময়ে যথাযথ সম্মান দেওয়া তো দূরের কথা, রীতিমত অবজ্ঞা করেন। আর এর জন্য দায়ী ধর্মীয় ও মানবিক শিক্ষার অভাব। মায়ের প্রতি শ্রদ্ধা-ভালাবাসার শিক্ষাটা শৈশবেই শিশুর মগজে-মননে-অভ্যাসে গেঁথে দেওয়া উচিত।

মায়ের প্রতি সম্মান জানাতে ইন্দোনেশিয়ার একটি স্কুলে পালন করা হয় অসাধারণ এক রীতি। ওই স্কুলে প্রতিবছর বাধ্যতামূলকভাবে একটি অন্যরকম দিন পালন করা হয়। ওইদিন সব ছাত্র-ছাত্রীর মা-কে স্কুলে আমন্ত্রণ জানানো হয়। স্কুলের মাঠে শুরু হয় অনুষ্ঠান। সব ছাত্রকে নির্দেশ দেওয়া হয় নিজেদের মায়ের দুই পা পানি দিয়ে পরিস্কার করে মুছে দিতে। ছাত্ররা যত্নের সঙ্গে সেই নির্দেশ পালন করে।

কিন্তু কেন এই কর্মসূচি? কারণ, ইন্দোনেশিয়ার ছাত্রদের জীবনের প্রথম পর্ব থেকেই শেখানো হয়-ভবিষ্যত জীবনে তারা যেন বাবা-মায়ের যত্ন নিতে ভুল না করে। এর মাধ্যমে দেশটির শিশুদের বার্তা দেওয়া হয়-‘মায়ের পায়ের নীচে সন্তানের বেহস্ত।’ এটা ইসলাম ধর্মের বাণী।
ওই রীতির মাধ্যমে শুধু মায়ের প্রতি নয় একজন নারীর প্রতিও বাল্যকাল থেকে শ্রদ্ধাবোধ তৈরী হওয়া সম্ভব বলে মনে করেন অনেকেই।

ইন্দোনেশিয়ার স্কুলের এই রীতি হায়দরাবাদ মিশন স্কুলেও পালন হয় বলে জানা গেছে।

ইসলামের খলিফা হযরত আলী বলেছেন, ‘যে মা তোমাকে কথা বলা শিখিয়েছেন তাঁর সাথে তীক্ষ্ণ ভাষায় কথা বলো না।’

আসুন, সুন্দর মানবিক বিশ্ব গড়ে তুলি, মাকে ভালোবাসি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...