Current date Sep 12, 2026
বাংলাদেশ

মাজন বা টুথপেস্ট ব্যবহার করলে কি রোজার ক্ষতি হবে?

URL copied
Share URL copied

মাওলানা কাসেম শরীফ : রোজা রেখে দিনের বেলা কয়লা চিবিয়ে বা মাজন দ্বারা দাঁত মাজা মাকরুহ। এর কিছু অংশ যদি কণ্ঠনালির নিচে চলে যায়, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। কাঁচা বা শুকনা মিসওয়াক দিয়ে দাঁত মাজা জায়েজ। এমনকি যদি নিমের কাঁচা ডালের মিসওয়াক করা হয় এবং তার তিক্ততার স্বাদ মুখে অনুভূত হয়, তবুও মাকরুহ হবে না। বেহেশতি জেওর : ৩/১৩, মারাকিউল ফালাহ : ২১০)।

কিন্তু রোজা অবস্থায় টুথপেস্ট ও টুথ পাউডারের অবস্থা এ থেকে ভিন্ন। এগুলো ব্যবহার করলে মুখে এক ধরনের স্বাদ অনুভব হয়। তাই টুথপেস্ট ও টুথ পাউডারকে মিসওয়াকের সঙ্গে তুলনা করা যাবে না। মিসওয়াকের সুন্নত আদায় করার জন্য এগুলোর প্রয়োজনও হয় না। তাই বিশেষ প্রয়োজন ছাড়া রোজা অবস্থায় এগুলো ব্যবহার করা মাকরুহ। অবশ্য ওজরবশত রোজা অবস্থায়ও এগুলো ব্যবহার করা যেতে পারে। (জাদিদ ফেকহি মাসায়েল : ১/১০২)।

লেখক : তাফসিরকারক ও সাংবাদিক

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...