Current date Sep 13, 2026
বাংলাদেশ

মাজার থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

মাজার থেকে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন।

বুধবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বাগেরহাটের মোংলা পৌরসভার মৌখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোংলা পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার বাসিন্দা ও ফার্নিচার ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়জিদ (২২), ভাগনে সাকিব (২০) ও দোকানের কর্মচারী জাকারিয়া (২০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মোংলা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ বলেন, মোংলার চাঁদপাই পীর মেছেরশাহর মাজারের মেলা দেখে বুধবার রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ওই তিনজন। পথে মৌখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে তারা গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. আফসানা নাঈমা হাসান তিনজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...