Current date Sep 7, 2026
Lead Newsবাংলাদেশ

মাদকবিরোধী অভিযানে হতাহতের ঘটনার পূর্ণ ও যথাযথ তদন্ত চায় ইইউ

URL copied
Share URL copied

কূটনৈতিক প্রতিবেদক: চলমান মাদকবিরোধী লড়াইয়ে সন্দেহভাজন মাদক কারবারিদের হতাহত হওয়ার ঘটনাগুলোর যথাযথ প্রক্রিয়ায় ও পূর্ণ তদন্ত দেখতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল সোমবার ঢাকায় ইইউ কার্যালয় এক বিবৃতিতে এ কথা জানায়।

ইইউর প্রতিনিধিদলের প্রধান ও রাষ্ট্রদূত রেনচে তিয়েরিং, ইতালির রাষ্ট্রদূত মারিয়ো পালমা, জার্মানির রাষ্ট্রদূত ড. থমাস প্রিঞ্জ, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিয়োনি কুয়েলেনায়েরে, যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক, ডেনমার্কের রাষ্ট্রদূত মিকেল হেমনিতি উইন্থার, স্পেনের রাষ্ট্রদূত ড. আলভারো সালাস, গিমেনেজ ডি আজকারাতে, সুইডেনের রাষ্ট্রদূত শারলোটা স্লাইটার, ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি-অ্যানিক বোরদিন এবং ইইউর অংশীদার রাষ্ট্র হিসেবে নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লিকেন ওই বিবৃতি দেন।

বিবৃতিতে বলা হয়, ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদকপাচার একটি বৈশ্বিক সমস্যা। মাদকবিরোধী লড়াইয়ে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ ও অনেক হতাহতের খবর পাওয়া যাচ্ছে। গত ৪ মে পর্যন্ত অভিযানে ১২০ জনেরও বেশি নিহত হওয়ার তথ্য রয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘বলপ্রয়োগ সংক্রান্ত আন্তর্জাতিক রীতিনীতি ও আইন সমুন্নত রেখে আইনপ্রয়োগ ও আইনের শাসন বজায় রাখার ব্যাপারে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। আমরা আশা করি, কর্তৃপক্ষ এই অভিযানে সন্দেহভাজন অপরাধীদের নিহত হওয়াসহ সব ঘটনার যথাযথ প্রক্রিয়ায় ও পূর্ণ তদন্ত নিশ্চিত করবে।’

এর আগে গত ১ জুন জাতিসংঘ মাদকবিরোধী অভিযানে মানবাধিকার সমুন্নত রাখার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...