Current date Sep 16, 2026
বাংলাদেশ

মাদারীপুরে ঘর থেকে শতাধিক বিষধর সাপ উদ্ধার

URL copied
Share URL copied

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া এলাকার রেজাউল করিমের বাড়ি থেকে আজ রবিবার ছোট-বড় তিন প্রজাতির শতাধিক বিষধর সাপ উদ্ধার করে এলাকাবাসী।

এলাকাবাসী, পারিবারিক সূত্রে জানা যায়, কলাগাছিয়া এলাকার রেজাউল করিমের বাড়ির আশে পাশে প্রায়ই বিষধর সাপের চলাচল চোখে পড়তো স্থানীয়দের। স্থানীয় কয়েকজন যুবক সাপের চলাচল লক্ষ করে দেখে রেজাউল করিম বাসায় সাপের দল বাসা বেঁধেছে। এরপর রেজাউলের বাসার মেঝে একটি অংশ ভাঙ্গা হলে বিষধর সাপগুলোর দিকে চোখ পড়ে স্থানীয়দের। পরে স্থানীয়রা শতাধিক বিষধর সাপ উদ্ধার করে মেরে ফেলে।

বাড়ির মালিক রেজাউল করিমের বলেন, ‘আমার বাসায় ভিতরে বিষধর সাপগুলো বাসা বেঁধেছিল। যা আমি বুঝতেই পারিনি। বিষধর সাপগুলো আমার বাসায় থাকা কোন স্বজনদের কোন ক্ষতি করতে পারেনি। পরে স্থানীয়দের সহযোগিতায় সাপগুলো উদ্ধার করা হয়। এরমধ্যে স্থানীয় ভাষায় কালজাত, খোইয়া জাত ও গোখড়া সাপ- এই তিন প্রজাতির সাপ রয়েছে।’

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...