Current date Sep 8, 2026
বাংলাদেশ

মাদারীপুরে ফেনসিডিলসহ যুবলীগ নেতা আটক

URL copied
Share URL copied

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে কালকিনি যুবলীগের সাধারণ সম্পাদক সরদার নিজামুল হক (৪৮) ও তার সহযোগী হারেছ সরদারকে(৩৪) চার বোতল ফেনসিডিলসহ আটক করেছে ডিবি পুলিশ। শনিবার দুপুরে উপজেলা চত্বর থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর ডিবি পুলিশের এসআই শরীফ রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের আটক করেন।

উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার বলেন, সরদার নিজামুল হক দীর্ঘদিন ধরে এ অপকাণ্ডের সাথে জড়িত। আমি জেলা যুবলীগের সভাপতি ও সম্পাদককে বিষয়টি জানিয়েছি। শীঘ্র তাকে বহিষ্কার করা হতে পারে।

মাদারীপুর ডিবি পুলিশের এসআই শরীফ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাদারীপুর গোয়েন্দা পুলিশের ওসি সুকদেব রায় বলেন, অভিযুক্তদের মামলা দিয়ে জেলহাজতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...