Current date Sep 10, 2026
বাংলাদেশ

মাদারীপুরে ভাড়া বাসায় ২ বান্ধবীর রহস্যজনক মৃত্যু

URL copied
Share URL copied

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে কলেজ রোড এলাকায় নিজ ভাড়া বাসায় দুই বান্ধবীর রহস্যজনক মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও চারজন।

শনিবার রাত আড়াইটার দিকে মাদারীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কলেজ রোড এলাকায় লুৎফর রহমান মোল্লা বাসার ৪ তলায় এ ঘটনা ঘটে।

নিহত সাগরিকা (২০) শহরের উকিলপাড়া এলাকার কেএইচ শাকিল আহম্মেদের মেয়ে। অপর বান্ধবী পারুলের (২২) বাড়ি নাটোর জেলায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে হঠাৎ চিৎকার চেচামেচি শুনে রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। পরে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাগরিকা আহম্মেদ নামে এক তরুণীকে। এ ছাড়া অসুস্থ অবস্থায় সাগরিকার বান্ধবী পারুল, সাবিনা ইয়াসমিন (৪০), পান্না আক্তার (২৩), ডালিয়া বেগম (৪০) ও বাবু মণ্ডলকে (৩৬) উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পারুলকে মৃত ঘোষণা করেন।

তবে কি কারণে তারা মারা গেছে এখনো বিষয়টি পরিষ্কারভাবে জানাতে পারেনি কেউ। তবে একটি বিস্বস্ত সূত্র জানায়, রাতে নেশাজাতীয় পানীয় খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ে এবং বিষক্রিয়ায় সাগরিকা ও তার বান্ধবী পারুল মারা যায়।

এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, পহেলা অক্টোবর মা, মেয়ে ও মামা তিনজনে ওই বাসায় ভাড়া ওঠেন। শনিবার রাতে বাসায় আসে অপরিচিত আরও ৩-৪ জন নারী। পরে এ ঘটনা ঘটে। এর পর অপরিচিতদের আর কোনো হদিস পাওয়া যাচ্ছে না।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...