Current date Sep 6, 2026
Lead Newsশিক্ষা

মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা হচ্ছে না : শিক্ষামন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

কোভিড-১৯ মহামারীর কারণে মাধ্যমিক স্তরে এ বছরের বার্ষিক পরীক্ষা হচ্ছে না। তবে ৩০ কর্মদিবসের জন্য একটি পাঠ্যসূচি তৈরি করা হয়েছে। সংক্ষিপ্ত এই পাঠ্যসূচির ভিত্তিতে প্রতি সপ্তাহে শিক্ষার্থীদের অ্যাসাইমেন্ট করতে হবে।

প্রতি সপ্তাহে এই অ্যাসাইনমেন্ট দেয়া ও জমা নেয়া হবে। তবে এটি পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য প্রভাব ফেলবে না।

বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন এসব কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

করোনাভাইরাস মহামারীর মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন কীভাবে হবে, সেই সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, এবারের যে পরিস্থিতি তাতে কোনো পরীক্ষা নয়। এবার কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না। শিক্ষার্থীদের অ্যাসাইমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে।

‘এই মূল্যায়নটার মাধ্যমে যেন কোনো চাপ সৃষ্টি করা না হয়। এই মূল্যায়ন শুধু আমাদের বোঝার জন্য যে শিক্ষার্থীদের কোথায় কোথাও দুর্বলতা আছে। সেগুলো পরের ক্লাসে কাটিয়ে ওঠার ব্যবস্থা করব।

এ মূল্যায়নের যুক্তিকতা তুলে ধরে ডা. দীপু মনি বলেন, এই মূল্যায়ন (অ্যাসাইনমেন্ট) তার পরের ক্লাসে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব ফেলবে না। এ মূল্যায়নের মাধ্যমে পরবর্তী বর্ষে তাদের কোন কোন জায়গায় দুর্বতলা আছে, তা পরের ক্লাসে অ্যাড্রেস করব এবং তা কাটিয়ে উঠতে সহায়তা করতে পারব সেই কাজের জন্য এ মূল্যায়ন করা হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...