Current date Sep 7, 2026
বিনোদন

মামার তত্ত্বাবধানে থাকবেন রাজিবের দুই ভাই : অনন্ত জলিল

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় নিহত তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের ছোট দুই ভাইয়ের পড়ালেখা ও থাকা-খাওয়ার দায়িত্ব নিতে চান চিত্রনায়ক অনন্ত জলিল। এমন কথা আগেই জানিয়েছিলেন। এবার তিনি সেই কথা রাখলেন। রাজিবের ভাইদের ডেকে এনেছেন নিজ অফিসে।

গত রোববার সাভারের হেমায়েতপুরে অনন্ত জলিলের নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান এজেআই গ্রুপের কার্যালয়ে রাজীবের ছোট দুই ভাইকে ডেকে আনেন তিনি। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজীবের খালা ও মামা।
সম্প্রতি রাজধানীতে দুই বাসের চাপায় প্রথমে হাত হারান এবং পরে মৃত্যুবরণ করেন তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। রাজিবের ছোট দুই ভাই মেহেদি হাসান ও আবদুল্লাহ ভাইয়ের উপরই নির্ভরশীল ছিলেন। এ কথা জানার পর অনন্ত জলিল এই দুই ভাইয়ের দায়িত্ব নিতে চান।

রাজীবের ছোট ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের নিজ তত্ত্বাবধানে রাখবেন বলে সাভারের হেমায়েতপুরে বাসা ভাড়া করা হয়। কিন্তু পরবর্তীতে অনন্ত জানতে পারেন, রাজীবের ছোট দুই ভাইয়ের দায়িত্বে রয়েছেন তার খালা ও মামা। তারা চাইছেন মেহেদি হাসান ও আবদুলল্লাহ বর্তমানে যেখানে পড়াশোনা করছে সেখানেই থাকুক।

অনন্ত জলিল বলেন, ‘ওরা যেখানে আছে, সেখানে থেকেই পড়ালেখা চালিয়ে যাবে। আমি তাদের সর্বাত্মকভাবে পাশে থাকবো। সবাই ওদের সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করবেন।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...