Current date Sep 8, 2026
Lead News

মার্কিন ড্রোন হামলায় ৪ আইএস নিহত

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের নানগরহার প্রদেশে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটবাহিনীর হামলায় চারজন আইএস জঙ্গি নিহত হয়েছে। রবিবার চীনের সংবাদ মাধ্যম ‘সিনহুয়া’ এ খবর জানায়।

তবে এ হামলায় সে দেশের কোন বেসামরিক লোক হতাহতের ঘটনা ঘটেনি।

দেশটির প্রাদেশিক সরকার জানায়, গত শনিবার রাতে জোটবাহিনী আচিন জেলার বানদা এলাকায় আইএস জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। হামলায় চারজন জঙ্গির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জোটবাহিনী। এছাড়া অনেক জঙ্গির হতাহতের খবর তারা জানায়।

কাবুল থেকে ১২০ কিলোমিটার দূরে আচিন জেলার বিভিন্ন এলাকায় আইএস জঙ্গিদের শক্ত ঘাঁটি। অনেকদিন থেকে আইএস জঙ্গিদের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর জোটবাহিনী। তবে এ হামলায় আইএসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন বিবৃতি পাওয়া যায়নি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...