Current date Jul 23, 2026
Lead Newsখেলা

মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক

ম্যাচটিকে ‘ফাইনাল অব দ্য ইয়ার’ বলেছিলেন জামাল ভূঁইয়া। সেই ফাইনাল জিতেই ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে জয় ২-১ গোলের। প্রথমার্ধে রাকিব হোসেনের গোলে এগিয়ে গেলেও মালদ্বীপ ফিরেছিল ১-১ সমতায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফয়সাল আহমেদ ফাহিমের গোলে এগিয়ে যাওয়া বাংলাদেশ বাকি সময়টা ১০ জন নিয়ে খেলেও জয় নিয়েই মাঠ ছেড়েছে।

বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ‘আই’ গ্রুপে খেলবে বাংলাদেশ। সেখানে বাংলাদেশের অপেক্ষায় আছে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিন। ১২ অক্টোবর মালেতে প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ৮৬ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ার পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে বাংলাদেশকে সমতায় ফিরিয়েছিলেন সাদউদ্দিন।

বিস্তারিত আসছে….

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...