Current date Sep 13, 2026
বাংলাদেশ

মালিবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর রামপুরা থানার মালিবাগ চৌধুরী পাড়া এলাকায় একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ জন দগ্ধ হয়েছেন।

বুধবার (২ মার্চ )দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাত আড়াইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- সিদ্দিক (৬০), হেলাল (৫০), নাদের আলী (৫০), নুর নবী (৫১) ও ইউসুফ (৪৯)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রামপুরা থেকে দগ্ধ হয়ে আমাদের এখানে ৫ জন এসেছেন। তাদের মধ্যে সিদ্দিকের শরীরের ৫২ শতাংশ, হেলালের শরীরের ৮৫ শতাংশ, নাদের আলীর শরীরের ৪৩ শতাংশ, নূরনবীর শরীরের ৪২ শতাংশ ও ইউসুফ আলীর শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধদের উদ্ধার করে নিয়ে আসা রাসেল বলেন, মালিবাগ চৌধুরীপাড়ায় একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আমাদের মালিকসহ ৫ জন আহত হয়েছেন। সবার চিকিৎসা চলছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...