Current date Sep 7, 2026
খেলা

মালয়েশিয়াকে গুনে গুনে ১০ গোল দিল মেয়েরা

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল। হংকংয়ে চার জাতি জকি ক্লাব নারী ফুটবলে উড়ন্ত সূচনা করেছেন বাংলাদেশের মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১০-১ গোলে হারিয়েছেনতারা।

দলের হয়ে জোড়া গোল করেছেনতহুরা খাতুন, শামসুন্নাহার ও আনাই মগিনি। একটি করে গোল করেছেন সাজেদা খাতুন, আনুচিং মগিনি, নিলুফা ইয়াসমিন ও শামসুন্নাহার (জুনিয়র)।

ম্যাচের শুরু থেকেই মালয়েশিয়াকে চেপে ধরে বাংলাদেশ। ১৩ মিনিটে গোলের খাতা খোলেন সাজেদা। এরপর ফরোয়ার্ড তহুরার ঝলক। ১৮ ও ২০ মিনিটে জোড়া গোল করেন কলসিন্দুরের এ মেয়ে। মিনিট দুয়েক পর ব্যবধান ৪-০ করেন আনুচিং মগিনি।

গোল এক হালি হওয়ার পরও থামেনি লাল-সবুজ জার্সিধারীদের দাপট। ২৪ মিনিটে ব্যবধান ৫-০ করেন আনাই। এদিন গোলের নেশায় মত্ত ছিলেন মেয়েরা। ৩৮ মিনিটে আরেক গোল করেন শামসুন্নাহার (জুনিয়র)।

৬-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। ফিরে আরও এক হালি দেয় সফরকারীরা। ৫৩ মিনিটে নিজের জোড়া গোলে ব্যবধান ৮-১ করেন শামসুন্নাহার। ৬৬ মিনিটে জোড়া গোল পূর্ণ করে ব্যবধান ৯-১ করেন আনাই। ৭০তম মিনিটে শেষ গোলটি করেন নিলুফা ইয়াসমিন।

এ অর্ধে চার গোল দিলেও একটি হজম করে বাংলাদেশ। ৫৩ মিনিটে একমাত্র গোলটি হজম করে তহুরারা।

গত ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে ভারতকে হারিয়ে এ মেয়েরাই হয় অপরাজিত চ্যাম্পিয়ন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...