Current date Sep 7, 2026
বিশ্ব

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও তার স্ত্রীর ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে অভিবাসন বিভাগ। আজ শনিবার ছুটি কাটাতে নাজিব ও তার পরিবারের বিদেশ যাওয়ার কথা ছিল। ঠিক এর আগ মুহূর্তেই এ ধরনের খবর এলো। খবর বিবিসির।

গেলো বুধবার দেশটির ১৪তম সাধারণ নির্বাচনে নাজিব রাজাকের নেতৃত্বাধীন বারিসান ন্যাশনাল পরাজয় বরণ করে। এই জোটটি ছয় দশকের বেশি সময় ধরে মালয়েশিয়ায় ক্ষমতায় রয়েছে।

নাজিব রাজাকের বিরুদ্ধে অভিযোগ যে তিনি ২০১৫ সালে ৭০০ মিলিয়ন ডলার রাষ্ট্রীয় অর্থ তছরুপ করেছেন। যদিও তিনি তার বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেছেন। তখন তাকে এই অভিযোগ থেকে মুক্তিও দেয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। মাহাথির তার শিষ্য নাজিবকে নির্বাচনে পরাজিত করে বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী হিসেবে নাম লেখান।

এর আগে ২২ বছর মালয়েশিয়া শাসন করা মাহাথির বিরোধী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে জোটবদ্ধ হন।

এদিকে এক টুইট বার্তায় নাজিব রাজাক জানান, তিনি ও তার পরিবার দেশের বাইরে যেতে পারবেন না বলে অভিবাসন কর্তৃপক্ষ তাকে জানিয়েছে। তবে কী কারণে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে তা জানাননি সাবেক এই প্রধানমন্ত্রী। কিন্তু তিনি আইন মেনে চলবেন বলে জানিয়েছেন।

৬৪ বছর বয়সী নাজিব এর আগে জানিয়েছিলেন তিনি ও তার স্ত্রী রোসমাহ মানসুর শনিবার ছুটি কাটাতে দেশের বাইরে যাবেন এবং আগামী সপ্তাহে ফিরে আসবেন।

উল্লেখ্য, মালয়েশিয়ার নির্বাচনে মাহাথির মোহাম্মদ জয়ী হওয়ার চারদিন পর নাজিবের ব্যাপারে এমন পদক্ষেপ নিলো দেশটির কর্তৃপক্ষ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...