Current date Sep 7, 2026
বিশ্ব

মালয়েশিয়ায় অ্যাটর্নি জেনারেলের মনোনয়নে রাজার সম্মতি

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার রাষ্ট্র প্রধান রাজা সুলতান মাহমুদ পঞ্চম দেশটির নতুন অ্যাটর্নি-জেনারেল হিসেবে টমি থমাসকে দেয়া প্রধানমন্ত্রী মাহাথিরের মনোনয়নের প্রতি সম্মতি জানিয়েছেন। সোমবার রাজ প্রাসাদের এক বিবৃতিতে একথা বলা হলেও মঙ্গলবার তা প্রকাশ করা হয়। খবর সিনহুয়ার।

বিবৃতিতে বলা হয়, অ্যাটর্নি-জেনারেলের এ নিয়োগকে মেনে নিতে রাজা মালয়েশিয়ার সবার প্রতি আহবান জানিয়ে বলেন, এটা নিয়ে সঙ্ঘাত সৃষ্টি করা উচিত হবে না। মালয়েশিয়ার জাতি, ধর্ম নির্বিশেষে সবাইকে নিরপেক্ষ দৃষ্টিতে দেখা উচিত হবে।

রাজা সাবেক অ্যাটর্নি-জেনারেল আপান্দি আলির অপসারণের প্রতিও সম্মতি জানান। মাহাথির ক্ষমতায় আসার পর থেকেই তাকে সরে দাঁড়াতে বলা হয়েছিল। রাষ্ট্রের উন্নয়ন তহবিল ১এমডিবি বিষয়ে তদন্তের ক্ষেত্রে তথ্য গোপন করায় মাহাথির আপান্দিকে অভিযুক্ত করেন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...