Current date Sep 7, 2026
বিশ্ব

মালয়েশিয়ায় এমপি হলেন বাংলাদেশি আবু হুসেন

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় ১৪তম জাতীয় নির্বাচনে একটি আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সৈয়দ আবু হুসেন।

বুকিত বিনতাং পি-০৫৯ সংসদীয় এলাকা থেকে ২২ হাজার ৪৫০ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন।

আবু হুসেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দল বারিসান ন্যাশনালের (বিএন) প্রার্থী হয়ে ইপুহ এলাকার বুকিত গানতাং থেকে বিপুল ভোটে বিজয়ী হলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিকে আরের কাদরী খালিদ পেয়েছেন ১৮ হাজার ৩৬১ ভোট।

একাধিক সূত্রে জানা গেছে, সৈয়দ আবু হুসেনের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হারিকোনা গ্রামের মৃত হাফিজ সৈয়দ আবুল ফজলের ছেলে। সাত ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

তার এ বিজয়ে জন্মস্থান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বইছে আনন্দের বন্যা। দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা মালয়েশিয়ায় রাজনীতিতে সৈয়দ আবু হুসেনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...