Current date Sep 7, 2026
বিশ্ব

মাহাথিরের জয়ে দু’দিনের সাধারণ ছুটি

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নেতৃত্বাধীন পাকাতান হারাপানকে জয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। এদিকে, মাহাথিরের জয়ে মালয়েশিয়ার চিফ সেক্রেটারি আলী হামসা বৃহস্পতিবার (১০ মে) ও শুক্রবার (১১ মে) সাধারণ ছুটি ঘোষণা করেছেন।

তিনি বলেন, যে সব স্টেটে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি, সেখানে সাধারণ ছুটি রবিবার (১৩ মে) স্থলাভিষিক্ত হবে। ছুটি আইন-১৯৫১ এর ৮ ধারা অনুযায়ী এই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

জানা যায়, নির্বাচনে ২২২ আসনে মধ্যে মাহাথির মোহাম্মদের পাকাতান হারাপান জয় পায় ১১৩টি আসনে। কোনো দল বা জোট ১১২ আসনের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেলেই শাসনক্ষমতায় আসীন হতে পারে।

অন্যদিকে, দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বারিসান ন্যাশনাল ৭৯টি আসনে জয় পেয়েছে। দেশটির রাজা সরকার গঠনের জন্য মাহাথিরকে আমন্ত্রণ জানিয়েছেন। এখন নতুন সরকার গঠনের অপেক্ষায় সাবেক ওই প্রধানমন্ত্রী।

এর আগে বুধবার মালয়েশিয়ায় ৮ হাজার ২৫৩টি কেন্দ্রে স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। এ নির্বাচনে ভোটার সংখ্যা দেড় কোটি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...