Current date Sep 7, 2026
বিনোদন

মায়ের বাধায় বলিউড ‘স্থগিত’

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: মেয়ে পলক তিওয়ারি বড় পর্দায় আসছেন। ‘তারে জমিন পর’ ছবির তারকা দারশিল সাফারির সঙ্গে ‘কুইকি’ ছবিতে তাঁর অভিষেক হচ্ছে। তিনি নিজে দারশিল সাফারির সঙ্গে কথা বলেছেন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে সবকিছু জানানো হবে। গত বছর মে মাসে পিটিআইকে জানিয়েছিলেন শ্বেতা তিওয়ারি, ভারতের ছোট পর্দার জনপ্রিয় তারকা। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত ভারতের টিভি চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল ‘কসৌটি জিন্দেগি কি’-তে অভিনয় করেন তিনি। তাঁর চরিত্রের নাম ছিল ‘প্রেরণা’। এরপর ‘প্রেরণা’ নামেই তিনি বেশি পরিচিতি পান। ছোট পর্দার পাশাপাশি তিনি হিন্দি, পাঞ্জাবি, মারাঠা, কানাড়া আর নেপালি ভাষার ছবিতে অভিনয় করেছেন। যেখানে নিজে পর্দায় এত জনপ্রিয়, সেখানে মেয়ে এখনই ক্যামেরার সামনে দাঁড়াক, তা নাকি একেবারেই চান না শ্বেতা তিওয়ারি।

কেন? এবার সংবাদমাধ্যমকে জানালেন, মেয়ে পড়াশোনা শেষ করুক, এটা তাঁর একান্ত চাওয়া। এখন পলকের দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। পড়াশোনায় যথেষ্ট ভালো। মায়ের ভাবনা, বলিউডে ব্যস্ত হয়ে গেলে মেয়ের পড়া আর শেষ হবে না। ছবির কাজ পড়াশোনায় বাধা হয়ে দাঁড়াক, এটা তিনি চান না। কারণ, বলিউডের সেই রুপালি জগতের আকর্ষণ অন্য সব কিছু থেকে নিজেকে আলাদা করে ফেলে। আর ছবির কাজের জন্য অনেক সময় দিতে হয়। সবকিছু মিলিয়ে মেয়ের ভালোর জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মেয়ে বড় পর্দায় কাজ করুক, এটা আপনি চান না? শ্বেতা তিওয়ারি বললেন, ‘আমি কিন্তু তা বলিনি। পলক পড়া আগে শেষ করুক। আমি চাই ও ফিল্মে কাজ করবে। আপাতত এই ভাবনা স্থগিত রেখেছি। কারণ, সবকিছুর আগে পড়াশোনা।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...