Current date Sep 7, 2026
খেলা

মা হতে চলেছেন সানিয়া

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : মা হতে চলেছেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা। সোমবার টুইটারে তেমনটাই ইঙ্গিত দিলে সানিয়া। সানিয়া লিখেছেন, “#BabyMirzaMalik “৷ আর শোয়েব লিখেছেন, “#MirzaMalik”৷ ভারত-পাক দম্পতির এই পোস্ট রীতিমত ভাইরাল৷ সানিয়া-শোয়েবকে অভিনন্দন জানিয়েছেন তার বন্ধুবান্ধবরা৷

গত মাসে এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের উত্তরে ভারতীয় টেনিস সুন্দরী জানিয়েছিলেন, তার পছন্দ মেয়ে৷ শুধু তাই নয়, তাদের সন্তান শোয়েব ও দু’জনেরই পদবি (মির্জা-মালিক) ব্যবহার করবে বলেও জানিয়েছিলেন তিনি।

তিনটি ডাবল গ্র্যান্ড স্ল্যামের মালকিন সানিয়া হাঁটুর চোটের জন্য গত অক্টোবর থেকে কোর্টের বাইরে৷ ফলে ডাবলসে এক নম্বর জায়গা হারান তিনি।

উল্লেখ্য যে, ২০০৯ সালে পাকিস্তান ক্রিকেট তারকা শোয়েব মালিকের সঙ্গে বাগদান হয় সানিয়ার৷ পরের বছর অর্থাৎ ২০১০ চারমিনারের শহরে জাঁকজমকভাবে পাকিস্তানি রীতি মেনে সানিয়াকে বিয়ে করেন শোয়েব৷ তার পর বেশিরভাগ সময় নিজের পেশায় একে অপরের থেকে দূরে থাকেন সানিয়া-শোয়েব৷ পরে দুবাই বিলাসবহুল ফ্ল্যাট কিনে দু’জনে এক সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন ভারত-পাক এই টেনিস-ক্রিকেট দম্পতি৷

সূত্র: কলকাতা টুয়েন্টিফোর

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...