Current date Sep 7, 2026
রাজনীতি

মা হারানোর শোক কাটিয়ে ঢাকায় ফখরুল

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : মা হারানোর শোক কাটিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ফিরলেন। সোমবার বিকালে ঠাকুরগাঁও নিজ শহর ছেড়ে তিনি আকাশপথে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

এর আগে মির্জা ফখরুল তার পৈতৃক বাসভবনে জেলা, উপজেলা ও পৌর কমিটির স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও নতুন কমিটি ঘোষণা করেন।

গেলো বুধবার দুপুরে মির্জা ফখরুলের মা ফাতেমা আমিন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

পরদিন দুপুরে মৃতদেহ বহনকারী একটি গাড়িতে তার মাকে নিয়ে তিনি নিজ জেলায় ফেরেন।
শুক্রবার ঠাকুরগাঁও জিলা স্কুল বড় মাঠে বাদ আসর মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। রোববার বিকালে ফখরুলের মায়ের দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...