Current date Sep 16, 2026
বাংলাদেশ

মিছিলে হামলা: জবিতে দুই ছাত্রলীগ কর্মী সাময়িক বহিষ্কার

URL copied
Share URL copied

জবি প্র‌তি‌বেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিক ও কোটা সংস্কারপন্থী‌দের মিছিলে হামলার ঘটনায় আবুল হোসেন পরাগ ও নূরে আলম সিদ্দিকী নামে দুই ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার বিশ্ববিদ্যালয় রে‌জিস্টার প্র‌কৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য নি‌শ্চিত ক‌রেন। পরাগ গণিত বিভাগের ১১তম ব্যাচের ও নূরে আলম সিদ্দিকী ইতিহাস বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

গত রোববার বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারপন্থী কিছু শিক্ষার্থী প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করলে জবি ছাত্রলীগের নেতা-কর্মীরা এতে হামলা চালায়। এ সময় পেশাগত কাজে সংবাদ সংগ্রহ করতে গেলে জবি প্র‌তি‌বেদক লতিফুল ইসলামসহ বেশ কয়েকজন সাংবাদিককে মারধর করে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন রাসেলের কর্মীরা। এ ঘটনা গঠিত তদন্ত কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, হামলার ঘটনাটি পর্যবেক্ষণ করে চূড়ান্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে জবি প্রশাসন।

এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, যাদের বহিষ্কার করা হয়েছে তারা যদি আবার এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হয় তাহলে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

এছাড়া হামলার সঙ্গে জড়িত কয়েকজনের কাছ থেকে মুচলেকা নিয়েছে জবি প্রশাসন। তারা হলেন- জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন রাসেলের কর্মীরা, ছাত্রলীগ কর্মী একাউন্টিং বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী রিয়াজ, পদার্থ বিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের আকরাম সাইমুম, জয়নুল আবেদিন, মনোবিজ্ঞান বিভাগের ১০ম ব্যাচের কামরুল হাসান, রসায়ন বিভাগের সাইফুল্লাহ বিজয়, সাগর, আসিফ ও দর্শন বিভাগের ১২তম ব্যাচের মাজু।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...