Current date Sep 7, 2026
আইন-আদালত

মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণার বিধান চ্যালেঞ্জ করে রিট

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

জনগণের যেকোনো অধিকার আদায়ে মিছিল, মিটিং, সভা-সমাবেশ বা পুলিশের আইন বিধিমালা-২৯ (অ্যাক্ট) চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রিটে পুলিশের আইন বিধিমালা-২৯ কে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে অবৈধ ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে।

জনস্বার্থে রোববার (২৩ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল মোমেন চৌধুরী। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) রিটকারী আইনজীবী নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন— আজ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।

পুলিশ আইনের ধারা ২৯-এ বলা হয়েছে, ‘জনসাধারণের শান্তি বা নিরাপত্তা রক্ষার জন্য পুলিশ কমিশনার যখনই প্রয়োজন মনে করবেন এবং যতদিনের প্রয়োজন বিবেচনা করবেন লিখিত আদেশ দ্বারা কোনো জনসমাবেশ বা মিছিল নিষিদ্ধ করতে পারবেন। তবে, শর্ত থাকে যে অনুরূপ কোনো নিষেধাজ্ঞা সরকারের অনুমতি ছাড়া ত্রিশদিনের বেশি বলবৎ থাকবে না।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...