Current date Sep 7, 2026
বিনোদন

মিঠুন চক্রবর্তী গুরুতর অসুস্থ

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : কলকাতার অভিনেতা মিঠুন চক্রবর্তী হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন গত সোমবার। বর্তমানে দিল্লিতে চিকিৎসা চলছে তার।

মিঠুনের এক ব্যক্তিগত কর্মকর্তা জানান, পিঠের ব্যথার চিকিৎসা করাতে গত এপ্রিলে লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন মিঠুন। কিন্তু পিঠের ব্যথার খুব একটা উন্নতি হয়নি।

দীর্ঘদিন ছবিতে অভিনয় না করলেও টিভিতে বিভিন্ন রিয়েলটি শো-এ তাকে প্রায়ই দেখা যেত বিচারকের আসনে। কিন্তু পিঠের ব্যথা বেড়ে যাওয়ায় সেখান থেকে সরে যান। রাজনৈতিক জীবন থেকেও অব্যাহতি নিয়েছেন। কোনো সামাজিক উৎসব, অনুষ্ঠানেও বিশেষ একটা আসতেন না। শেষবার ‘হাওয়াইজাদে’ ছবিতে তাকে দেখা গিয়েছিল।

২০০৯ সালে ‘লাক’ ছবিতে চপার থেকে লাফিয়ে স্টান্ট করতে গিয়ে সময়ের ভুল গণনায় পড়ে গিয়ে পিঠে চোট পান মিঠুন। তারপর থেকে সেই যন্ত্রণা তাকে ভোগাচ্ছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...