Current date Sep 7, 2026
বিশ্ব

মিয়ানমারে সেনা ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে নিহত ১৯

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সেনা ও সশস্ত্র জাতিগত বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছে। শনিবার প্রত্যন্ত শান রাজ্যে এই সংঘর্ষ ঘটে। দেশটির সেনাবাহিনী ও স্থানীয় সূত্রগুলো একথা জানিয়েছে। খবর এএফপি।

সামরিক সূত্র জানিয়েছে, ‘এই সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছে।’ এছাড়াও এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।

মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, চীন সীমান্তবর্তী মিয়ানমারের উত্তরাঞ্চলে সাম্প্রতিক মাসগুলোতে সংঘাত সংঘর্ষ বেড়ে গেছে। অপরদিকে দেশটির পশ্চিমাঞ্চলে রোহিঙ্গা সংকটের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর রয়েছে।

মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে রাখাইন রাজ্যে রাষ্ট্রীয় পরিচয়হীন সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধনের অভিযোগ উঠেছে।

সেনা ও তাং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) মধ্যে শনিবারের সংঘর্ষটি ঘটে। মিয়ানমারের উত্তরাঞ্চলে অধিকতর স্বায়ত্বশাসনের দাবিতে যে কয়েকটি সশস্ত্র সংগঠন দেশটির সরকারের বিরুদ্ধে লড়ে যাচ্ছে এটি তার অন্যতম।

টিএনএলএ’র মুখপাত্র মেজর মাই আইক কিয়াউ বলেন, ‘আজ ভোর ৫টা থেকে লড়াই শুরু হয়েছে। মুসের দুটি সামরিক ঘাঁটি ও সাশিও শহরে যাওয়ার একটি সেতুর কাছে লড়াই হচ্ছে।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...