Current date Sep 7, 2026
অর্থনীতি

মুকসুদপুরের গোবিন্দপুর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা

URL copied
Share URL copied

নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সর্ববৃহত ৩নং গোবিন্দপুর ইউনিয়নের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। শনিবার (৩ জুন) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ ভবনে ইউপি চেয়ারম্যান মো: ওবাইদুল ইসলাম এই বাজেট ঘোষনা করেন।

এসময় তিনি এবছরের প্রস্তাবিত ১ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৪শত টাকা বাজেট ঘোষনা করা করেন। বাজেট ঘোষনাকালে উপস্থিত ছিলেন সদস্য সচিব ব্রজেন বাইন, প্যানেল চেয়ারম্যান সাইফুল কাজী, ইউপি সদস্য সুমন, আমিনুর, স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ শেখ, আয়ুব আলী শেখ, সংরক্ষিত আসনের মহিলা সদস্য মহিলা সদস্য এবং এলাকার সব শ্রেণির পেশার ব্যাক্তিবর্গ।

গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম জানান, ইউনিয়নের সকল ইউপি সদস্য এবং ইউনিয়নের সকল শ্রেণি পেশার ব্যাক্তিদের সামনে এই অর্থবছরের বিভিন্ন দিক নিয়ে উন্মুক্ত আলোচনা শেষে প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়। ইউনিয়নের রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, অতিদরিদ্র কর্মসূচী, ইউনিয়ন পরিষদের বেতন ভাতা সহ বিভিন্ন ধরনের খরচ সহ এই প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। আশা করি এলাকার যে সকল কাজ বাকী রয়েছে এই অর্থবছরে শেষ করতে পারবো।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...