Current date Jul 4, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে অভ্যন্তরীণ গম সংগ্রহ উদ্বোধন 

URL copied
Share URL copied

মেহের মামুন ( গোপালগঞ্জ) থেকে : গোপালগঞ্জের মুকসুদপুরে অভ্যন্তরীণ গম সংগ্রহ উদ্বোধন করা হয়েছে । বুধবার সিন্দিয়াঘাট খাদ্যবিভাগ মুকসুদপুরের আয়োজনে এই গম সংগ্রহের উদ্বোধন হয়। খাদ্যবিভাগ সরাকারী ভাবে কৃষকের কাছ থেকে ২৮ টাকা কেজি দরে আগামী ৩০ জুন পর্যন্ত গম সংগ্রহ করবে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অভ্যন্তরীণ গম সংগ্রহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিন্দিয়াঘাট খাদ্য গুদামের ওসি.এল.এস.ডি লুৎফর রহমান, প্রেসক্লাব সহ-সভাপতি ছিরু মিয়া প্রমুখ । মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ বলেন, গমক্রয়ে কোন সিন্ডিকেট যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে গম ক্রয় করা হবে এবং কৃষকের কাছ থেকেই গম ক্রয় করা হবে।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...