Current date Sep 6, 2026
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আওয়ামী লীগের সকল পদ থেকে অব্যাহতি চেয়ে তৈয়াবুর রহমান ও প্রণব ঘোষের পদত্যাগ

URL copied
Share URL copied

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ তৈয়াবুর রহমান এবং ২ নং প্রসারগাতী ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক প্রণব ঘোষ।

বুধবার (১০ জুন ) সকাল ১০টায় আয়োজিত সংবাদ সম্মেলনে তারা লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তারা জানান, ব্যক্তিগত ও শারীরিক নানা কারণে দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। এ কারণে তারা আওয়ামী লীগের সকল সাংগঠনিক পদ ও সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনে তারা বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমান পরিস্থিতি এবং ব্যক্তিগত কারণ বিবেচনায় নিয়ে তারা রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

তারা আরও বলেন, পদত্যাগ করলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণে কাজ করার মানসিকতা তাদের অব্যাহত থাকবে। দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রগতির জন্য তারা ভবিষ্যতেও ইতিবাচক ভূমিকা রাখতে চান।

উল্লেখ্য, মোহাম্মদ তৈয়াবুর রহমান মুকসুদপুর উপজেলার পারইহাটি গ্রামের বাসিন্দা এবং ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অপরদিকে প্রণব ঘোষ ২ নং প্রসারগাতী ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...