Current date Sep 14, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

URL copied
Share URL copied

মেহের মামুন, ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ চলমান বিভিন্ন পরিস্থিতি ও সংকট নিরসনে আলোচনা সভা করেছে। রবিবার সকালে মুকসুদপুর পৌর ভবনের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চলমান পরিস্থিতিতে হতদরিদ্র কৃষকদের ধান কেটে দেওয়া, হেফাজত নামধারি ধর্মব্যবসায়ীদের প্রতিহত করা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সেল গঠন এবং মুহাম্মদ ফারুক খান এমপি’র পারিবারিক যাকাত তহবিলের শাড়ি লুঙ্গি বিতরণের তালিকা করণ বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে।
অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদারের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, শ্যামল কান্তি বোস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহমেদ মুক্তু মুন্সী, সিরাজুল ইসলাম. সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন মিয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, প্রচার সম্পাদক জাহিদ রহমান, উপজেলা কৃষকলীগ নেতা সরদার মজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যাসহ সকল ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার জানান, চলমান পরিস্থিতিতে হতদরিদ্র কৃষকদের ধান কেটে দেওয়া, হেফাজত নামধারি ধর্মব্যব্যবসায়িদের প্রতিহত করা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সেল গঠন এবং মুহাম্মদ ফারুক খান এমপির পারিবারিক যাকাত তহবিলের শাড়ি লুঙ্গি বিতরনের তালিকা করণ এবং বিতরণের ব্যবস্থা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...