Current date Sep 14, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

URL copied
Share URL copied

মেহের মামুন গোপালগঞ্জ :

গোপালগঞ্জের মুকসুদপুরে আন্ত:জেলা ডাকাতা দলের ৪ সদস্যকে আটক করেছে মুকসুদপুর থানা পুলিশ। সোমবার মধ্যরাতে ডাকাতি সংগঠিত হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানা পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের সালিনাবক্সা নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো রাজৈর থানার আলমদস্তা গ্রামের ইলিয়াস ফকিরের ছেলে বিল্লাল ফকির (২৮), কাশিয়ানী থানার ব্যাসপুর গ্রামের ঠান্ডু শিকদারের ছেলে তরিকুল শিকদার (২৫), রাজৈর থানার পশ্চিম রাজৈর গ্রামের হাশেম শেখের ছেলে মিরাজুল শেখ (২৮) এবং মুকসুদপুর থানার কলিয়া গ্রামের আবু তালেব শেখের বায়জিদ শেখ (২০)।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, গোপালগঞ্জ পুলিশ সুপার মহাদয়ের নির্দেশনাক্রমে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ঢাকা-খুলনা মহাসড়কের সালিনাবক্সা নামক স্থানে একটি ট্রাক নিয়ে একদল ডাকাত ডাকাতি প্রস্তুতি নিচ্ছে। এসময় মুকসুদপুর থানার একটি টহল দল অভিযান পরিচালনা করে তাদের ডাকাতি করার ট্রাক ( ঢাকা মেট্রো ট -২৪-০৭১৯) এবং দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। তাদের নামে বিভিন্ন থানায় চুরি ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নিয়ে গোপালগঞ্জ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...