Current date Sep 10, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি গ্রেফতার

URL copied
Share URL copied

সংবাদদাতা, মুকসুদপুর (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুুলিশ অভিযান চালিয়ে ১শ ৩৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ি এবং মাদক বিক্রির ২৬ হাজার ৪শ ৭০ টাকা উদ্ধার করেছে। মুকসুদপুর পৌরসভার গোপীনাথপুর গ্রাম থেকে ৮ এপ্রিল গভীর রাতে ( ১২ টায় ) তাকে গ্রেফতার করে এবং আজ ৯ এপ্রিল সকালে আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে পাঠানো হয়।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানার এসআই সজীব মন্ডল এবং অশোক সাহা সংগীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ির বাড়ীতে অভিযান চালায়, এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ি আনিস ঠাকুর পালিয়ে গেলেও তার স্ত্রী বিপাশা বেগম (২২) কে গ্রেফতার করে। বিপাশার দেয়া তথ্যমতে তাদের ঘরের থেকে ১শ ৩৫ পিস নিষিদ্ধ মাদক ইয়াবা এবং মাদক বিক্রির ২৬ হাজার ৪শ ৭০ টাকা উদ্ধার করে। এব্যপারে পুলিশের এসআই সজিব মন্ডল বাদী হয়ে মুকসুদপুর থানায় স্বামী আনিস ঠাকুর (৩৬) এবং তার স্ত্রী বিপাশা বেগম (২২)কে আসামী করে মাদক আইনে মামলা দায়ের করেন। পলাতক আসামী আনিস ঠাকুরকে গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই রাকিবুল ইসলাম।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...