Current date Sep 13, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

URL copied
Share URL copied

মেহের মামুন, সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ,

গোপালগঞ্জের মুকসুদপুরে ১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বপন মুন্সীকে আটক করেছে মুকসুদপুর থানা পুলিশ। আজ শনিবার (২ এপ্রিল) সকালে উপজেলার ছোট বনগ্রামে মাদক বিক্রি করার সময় স্থানীয় লোকজন তাকে ধরে গণপিটুনি দিয়ে ৯৯৯ এ কল দিয়ে পুলিশে সোপর্দ করে৷ আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার ছোটবনগ্রামের ছাত্তার মুন্সীর ছেলে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া জানান , ৯৯৯ এর মাধ্যমে জানাযায় মাদক ব্যবসায়ী স্বপন মুন্সী ইয়াবা বিক্রি করার সময় স্থানীয়রা তাকে মারপিট করে মুকসুদপুর থানাধীন বাটিকামারী ইউনিয়নের বাটিকামারী স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে আটক করে রেখেছে৷ উক্ত সংবাদের ভিত্তিতে এস আই শুভ্রজিৎ পাল আসামী স্বপন মুন্সী কে গ্রেফতার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনেন। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, সে মাদক ব্যবসায়ী এবং চোর৷ তার বিরুদ্ধে মুকসুদপুর থানায় একাধিক মামলা রয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...