Current date Sep 14, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

URL copied
Share URL copied

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ওবাইদুর শেখ কে আটক করেছে মুকসুদপ্রু থানা পুলিশ। বুধবার রাত ১০টার সময় উপজেলার আইকদিয়া প্রাইমারী স্কুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে মাদক মামলায় গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী ওবাইদুর শেখ আইকদিয়া গ্রামের খবির শেখের ছেলে। মুকসুদপুর থানার এস আই জামিরুল ইসলাম জানান, মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়ার নির্দেশনায় মাদক মামলাসহ বিশেষ অভিযান পরিচালনাকালে উপজেলার আইকদিয়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী ওবাইদুরকে ২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে মাদক মামলায় গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...