Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে ইয়াবা ও গাজাসহ দুই মাদক ব্যবসায়ি আটক

URL copied
Share URL copied

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ :

গোপালগঞ্জের মুকসুদপুরে ৩০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আবুল হোসেন মোড়ল (৩০) ও ১’শ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ি শাহ আলম মোল্লা (৫৫) কে আটক করেছে মুকসুদপুর থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার ভাজন্দী ও বামনডাঙ্গা থেকে তাদের আটক করা হয়।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়ার নির্দেশে সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ির এস আই শওকত হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দিগনগর ইউনিয়নের ভাজন্দী থেকে ৩০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আবুল হোসেন মোড়লকে আটক করে। আটকৃত মাদক ব্যবসায়ী আবুল হোসেন মোড়ল ভাজন্দী গ্রামের খবির উদ্দিনের ছেলে।

সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ির এস আই নব কুমার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গোহালা ইউনিয়নের বামনডাঙ্গা থেকে ১’শ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ি শাহ আলম মোল্লাকে আটক করে। আটকৃত মাদক ব্যবসায়ী শাহ আলম মোল্লা বামনডাঙ্গা গ্রামের নুরু মোল্লার ছেলে।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলাদা দুই ইউনিয়ন থেকে ইয়াবা ও গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের নামে মাদক মামলা দায়ের করে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক মামলা নং যথাক্রমে ১/১৩২, ১/১৩৩।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...