Current date Jul 5, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে একাত্তরের মুক্তিযোদ্ধা কার্যালয় ও সাধারন পাঠাগারের ভিত্তি প্রস্তর উদ্বোধন

URL copied
Share URL copied

 

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর একাত্তরের মুক্তিযোদ্ধা কার্যালয় ও সাধারণ পাঠাগারের ভিত্তি প্রস্তর উদ্বোধন হয়েছে। রবিবার সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দাসেরহাটে কুলোকোনা মৌজার ১নং খতিয়ানের ৬৮৫ নং দাগের ৮ শতাংশ জমির উপর একাত্তরের মুক্তিযোদ্ধা কার্যালয় এবং সাধারন পাঠাগার ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাত্তর মুক্তিযোদ্ধা কেন্দ্রিয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: রুস্তুম আলী মোল্লা, সদস্য এবং মুকসুদপুর উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়াদ আলী খন্দকার, মুকসুদপুর উপজেলা কমিটির সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, গোবিন্দপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারন সম্পাদক মো: শহিদুল ইসলামসহ মুক্তিযোদ্ধা এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় কেন্দ্রীয় কমিটির সভাপতি রুস্তুম আলী মোল্লা তার বক্তব্যে বলেন এই একাত্তরের মুক্তি যোদ্ধা কার্যালয়ে একটি কমপ্লেক্সের মধ্যে মুক্তি যুদ্ধের সঠিক ইতিহাস ,সাধারন জনগনের পাঠ্যভাস , শরীর চর্চা, কমিউনিটি সেন্টার, মুক্তিযোদ্ধাদের বিশ্রামাগার ,এছাড়া ইতিহাস ও ঐতিয্য রক্ষার জন্য বহুমূখি বিনোদন কেন্দ্র করা হবে।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...