Current date Aug 1, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে এ্যাসিল্যান্ডের হস্তক্ষেপে অবৈধ বালু উত্তোলন বন্ধ

URL copied
Share URL copied

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি মোহাম্মাদ আসাদুজ্জামান নুরের হস্তক্ষেপে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হয়েছে। বুধবার (৩ জুলাই) দুপুরে উপজেলার দিগনগর ইউনিয়নের পদ্মকান্দা বিল থেকে এই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করেন তিনি।

স্থানীয়রা উপজেলা সহকারি কমিশনার ভূমিকে এই অবৈধ বালু উত্তোলনের বিষয় জানালে তিনি তাৎক্ষনিক ব্যবস্থা নেয়ায় এলাকাবাসীর প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি।

মুকসুদপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি মোহাম্মাদ আসাদুজ্জামান নুর জানান, দিগনগর ইউনিয়নের পদ্মকান্দা বিলে অসাধু বালু ব্যবসায়ী সহিদুল ড্রেসার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে এমন খবর পাই।

সাথে সাথে ঘটনাস্থলে ইউনিয়ন তহশিলদারকে পাঠিয়ে বালু উত্তোলন বন্ধ করি এবং ড্রেসার মেশিন ও পাইপলাইন ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। উপজেলার কোথাও কোন অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেলে সাথে সাথে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share URL copied
Lead Newsবিশ্ব

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ তুলে কিছু গোয়েন্দা নথি অবমুক্ত করেছেন। তবে তার...

Lead Newsবাংলাদেশ

চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ছয় শ্রমিক। তাদের...

অর্থনীতি

রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৩ জুলাই) মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির...