Current date Sep 11, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে কম্পিউটার প্রশিক্ষণের সমাপনি ও সনদপত্র বিতরণ

URL copied
Share URL copied

 

মেহের মামুন, সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ২ মাস ব্যাপি কম্পিউটার বেসিক ও নেটওর্য়াকিং কোর্সের সমাপনি কোর্স অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৪০ জন শিক্ষিত বেকারকে ২ মাসের কম্পিউটার প্রশিক্ষণ শেষে সনদ দেয়া হয়। সনদপত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু।

উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমানের সঞ্চলনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, পৌরমেয়র আশরাফুল আলম শিমুল, প্রাণি সম্পদ কর্মকর্তা অভিমুন্য সাহা।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, এবং প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন। যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান জানান যুব উন্নয়ন অধিদপ্তরের টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফল প্রিভিলেজ রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ শীর্ষক প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মসুচী বাস্তবায়িত হয়।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...