Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

মুকসুদপুরে কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে বোরো ধান কর্তণ উদ্বোধন

URL copied
Share URL copied

মেহের মামুন, সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসুদপুরে কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে বোরো ধান কর্তণ, মাড়াই, ও ঝাড়াই উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১০ মে ) সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে মুকসুদপুর উপজেলার পাইকদিয়া গ্রামে কৃষি প্রণোদনা ২০২১-২২ রবি মৌশুমে বোরো ধানের হাইব্রিড সমলয় চাষাবাদ কর্মসূচির আওতায় ব্লক প্রদর্শণীর বোরো ধান কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে ধান কর্তণ, মাড়াই ও ঝাড়াই উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী গোপালগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ ড. অরবিন্দ কুমার রায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ চৈতন্য পাল, উপ-সহকারী কৃষি অফিসার মাসুমা আক্তার, মোচনা ইউপি সদস্য সাইফুল ইসলাম, কৃষক লিয়াকত আলী মজুমদার প্রমুখ। মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পাইকদিয়া বড় পাথারে দেশবাংলা খামারবাড়ির সত্বাধিকারী লিয়াকত মজুমদার ৫০ একর জমিতে কৃষি প্রণোদনা ২০২১-২২ রবি মৌশুমে বোরো ধানের হাইব্রিড সমলয় চাষাবাদ কর্মসূচির আওতায় ব্লক প্রদর্শণীর মাধ্যমে বোরো ধান রোপন করেছিলেন। তার প্রদর্শণীর জমির ধান কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে কর্তণ, মাড়াই, ঝাড়াই উদ্বোধন করা হলো। কম্বাইন হারভেষ্টারের মাধ্যামে অতি অল্প খরচে কম সময়ে ধান কর্তণ, মাড়াই ও ঝাড়াই এর সুবিধা ভোগ করা যাবে। আশা করা যায় মুকসুদপুরে অল্প সময়ের মধ্যে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার প্রশার পাবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...