Current date Sep 11, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকিতে কৃষি যন্ত্র বিতরণ

URL copied
Share URL copied

মেহের মামুন, সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে ২২-২৩ অর্থ বছরে উন্নয়ন সহায়তায় ৫০% ভর্তুকীতে কৃষি যন্ত্র বিতরণ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পবিার (১৯ জানুয়ারি) সকালে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২৫ জন কৃষককে কৃষি যন্ত্র দেয়া হয়। এসময় কৃষকদের ৫০% ভর্তুকীতে ৪টি রিপার বাইন্ডার, ২টি রাইস ট্রান্সপ্লান্টার, ৬টি পাওয়ার থ্রেসার, ১টি মেইজ শেলার, ৫টি সিডার, ৩টি বেড প্লান্টার, ১টি পাওয়ার স্প্রেয়ার এবং ৪ টি পটেটো ডিগার দেয়া হয়েছে।

কৃষি যন্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যন কাবির মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু।

অনুষ্ঠান পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার চৈতন্য পাল, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান, সাংবাদিক ছিরু মিয়া, সরদার মজিবুর রহমান, উপজেলা উদ্ভীদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহমেদ, এসি আই মটোর্সের ম্যানেজার, চিটাগাং বিল্ডার্সের ম্যানেজার সঞ্জয় সাহা প্রমুখ।

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ জানান, মুকসুদপুর উপজেলার প্রান্তিক ২৫ জন কৃষককে ২২-২৩ অর্থ বছরে উন্নয়ন সহায়তায় ৫০% ভর্তুকীতে কৃষি যন্ত্র বিতরণ উদ্বোধন করা হয়েছে। আরো আবেদন আছে কাগজপত্রের কাজ শেষ হলে এলাকার অন্যান্য কৃষকদের মাঝেও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হবে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...