Current date Aug 1, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে খাল খনন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

URL copied
Share URL copied

মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে খাল খনন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকালে মুকসুদপুর উপজেলার কদমপুর ভাঙ্গাপোল ব্রিজের ঢাকা-খুলনা মহাসড়কে হাতে হাত রেখে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কদমপুর কইচা মোড়া খালের মুকসুদপুর বাওড় হতে আটাডাঙ্গার বাওড় পর্যন্ত ২ কিলোমিটার খাল খনন বন্ধের দাবিতে এই মানববন্ধন করে এলাকার পাঁচ শতাধিক ক্ষতিগ্রস্থ পরিবার।

সমাবেশে বক্তব্য রাখেন গোবিন্দপুর ইউপি সদস্য আমিনুর রহমান, সাবেক ইউপি সদস্য কামরুল মোল্যা, দেলোয়ার ফকির, সাবেক পুলিশ সদস্য হুমায়ুন মুন্সী, ইমাম হোসেন, হবি শেখ প্রমুখ। এসময় বক্তারা বলেন দেড় বছর হয়নি এই খাল খনন হয়েছে। এলাকার কিছু মোনাফালোভী লোক আবারও খাল খনন প্রকল্প পাশ করিয়ে সরকারের টাকা লুটপাটের জন্য সাধারণ জনগনের ক্ষতি করছে। এই খাল পাড়ে প্রায় এক হাজার পরিবার বসবাস করে। প্রতিটি পরিবারই ক্ষতিগ্রস্থ হবে। মাননীয় প্রধানন্ত্রী ও আমাদের এমপির কাছে আমাদের একটাই দাবি এই খাল খনন বন্ধ করা হোক।

ভুক্তোভুগি কদমপুর গ্রামের বক্কার মোল্যা, ছিদ্দিক শেখ, রিপন শেখ লুৎফর শেখ এবং রিপা বেগম জানান, আমাদের শেখ সম্বল এই বাড়ি। আমাদের বাড়িটা খালের পাড়ে। খাল খনন হলে আমাদের বাড়িঘর খালের মধ্যে বিলিন হয়ে যাবে। আমাদের শেষ সম্বল হারিয়ে আমরা নি:শ্ব হয়ে যাবো। আমরা এই খাল খনন চাইনা।

Share URL copied
অর্থনীতি

রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৩ জুলাই) মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির...

Lead Newsখেলা

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক ১-১ গোলে সমতায় থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই সময়ের প্রথমার্ধেও খেলা থাকে সমতায়। পরে বক্সের বাইরে থেকে সুইজারল্যান্ডের জালে...

Lead Newsবাংলাদেশ

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

নিজস্ব প্রতিবেদক সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।...