Current date Nov 2, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে চোলাই মদসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

URL copied
Share URL copied

মেহের মামুন, সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে দেশীয় তৈরি ৬ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ি তপন মন্ডল (৩০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার ( ১২ জানুয়ারি) দুপুরে উপজেলার জলিরপাড় মোল্লা মার্কেটের তপন মন্ডলের মুদি দোকান তাকে গ্রেফতার করা হয়। মুকসুদপুর থানার এস আই অশোক ভূষন সাহা, এস আই রাকিবুল ইসলাম উজ্জল, এস আই খাইরুল বাশারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি তপন মন্ডল ঘেচুয়া গ্রামের জয়দেব মন্ডলের ছেলে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো: আবু বকর মিয়া জানান, উপজেলার জলিরপাড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে মুকসুদপুর থানা একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১৬, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ২৪ (ক) রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আরফিন মুক্তার পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দেলোয়ার হোসেন, স্টাফ রিপোটার মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও পপুলার ২৪ নিউজের মুকসুদপুর প্রতিনিধি সামচুল আরফিন মুক্তার পিতা মরহুম মো. আলিমুজ্জামান মুন্সীর...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের চট্টগ্রামে বীমা দাবীর৯ কোটি ৬৭ লক্ষ ৫৭ হাজার টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশহিসেবে আজ পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর চট্ট্রগ্রামঅঞ্চলের বীমা...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে চালু হলো চেকবিহীন নগদ উত্তোলন সেবা -‘Cash By QR,

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র গ্রাহকদের জন্য চালু হয়েছে চেকবিহীন নগদ টাকা উত্তোলন সেবা। এখন থেকে গ্রাহকরা রূপালী ই-ব্যাংক অ্যাপ ব্যবহার...