Current date Oct 29, 2026
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জনতার হাতে ডাকাত আটক

URL copied
Share URL copied

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

একাধিক ডাকাতি মামলার আসামী লোকমান হাকিম ওরফে লিটন সেখ (৪৫) কে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে গ্রামবাসী। ৮ এপ্রিল বৃহস্পতিবার গভীর রাতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বর্নী গ্রামে এ ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, দিগনগরের বর্নী গ্রামের মহিউদ্দীন শেখের বাড়িতে ডাকাতি সংগঠিতকালে বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ঘিরে ফেললে ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও অন্যতম ডাকাত দলের সদস্য লোকমান এলাকাবাসীর হাতে ধরা খায়। এরপরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করে। আটককৃত ডাকাত লোকমান গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের তাজেক শেখের ছেলে।
মুকসুদপুর থানার ওসি আরও জানান, তার নামে মুকসুদপুর থানাসহ আশপাশের থানায় ৫ টির বেশী ডাকাতি মামলা আছে।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...