Current date Nov 3, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে জমি-জমার বিরোধে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য আহত

URL copied
Share URL copied

মুকসুদপুর ( গোপালগঞ্জ ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে জমি-জমার বিরোধে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় পশারগাতী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ আনোয়ার মোল্যা আহত। ১ জুলাই শুক্রবার দুপুরে উপজেলার গেড়াখোলা বাজার থেকে নিজ বাড়িতে আসার পথে সালিনাবক্সা নামক স্থানে তাকে হাতুড়িসহ দেশিয় অস্ত্র দিয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর হাসপাতালে আনে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়। এই ঘটনায় আনোয়ার মোল্যার ছেলে রিয়াজ ইসলাম রানা বাদী হয়ে জাকারিয়া শরীফকে প্রধান আসামী করে মোট ৮ জনের নামে মুকসুদপুর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের অন্যান্য আসামীরা হলো রাকিবুল শরীফ, রাজিব শরীফ, আওলাদ শেখ, মনির শেখ, আমের আলী শেখ, আরেফিন শেখ, আরিফ শেখ এবং নিজাম শেখ। মুকসুদপুর থানয় দায়েরকৃত অভিযোগে দেখাযায়, আনোয়ার মোল্যার সাথে বিবাদী জাকারিয়া শরীফদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। তারই জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হামলা করে আহত করে বিবাদীরা। আনোয়ার মোল্যার ছেলে রিয়াজ ইসলাম রানা জানায়, ১৬ নং দাসেরহাট মৌজার দাগ নং ১, খতিয়ান নং ৩৫৯ এর ১৫ শতাংশ জমি নিয়ে বিবাদীদের সহিত দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এই জমি নিয়ে আদালতে মামলা রয়েছে। মামলা থাকা সত্বেও তারা এই জমির উপর বাশের বেড়া নির্মাণ করে। পরে গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ মিলে বাশের বেড়া তুলে দেয়। কিন্তু শুক্রবার দুপুরের দিকে আমার পিতা গেড়াখোলা বাজার থেকে বাড়ি আসার সময় বিবাদীরা আমার পিতাকে একা পেয়ে বেধড়ক মারপিট করে। আমার দুই ভাই পুলিশে কর্মরত আছে। বিবাদীদের ভয়ে তারা বাড়িতে আসতে পারে না। আমরা এই ঘটনার সুষ্ঠ বিচার দাবি করছি। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মুকসুদপুর থানার এস আই মোসলেম জানান, এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে মামলা নং ৫, মামলার প্রেক্ষিতে আসামী আমের আলীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে৷৷

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আরফিন মুক্তার পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দেলোয়ার হোসেন, স্টাফ রিপোটার মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও পপুলার ২৪ নিউজের মুকসুদপুর প্রতিনিধি সামচুল আরফিন মুক্তার পিতা মরহুম মো. আলিমুজ্জামান মুন্সীর...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের চট্টগ্রামে বীমা দাবীর৯ কোটি ৬৭ লক্ষ ৫৭ হাজার টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশহিসেবে আজ পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর চট্ট্রগ্রামঅঞ্চলের বীমা...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে চালু হলো চেকবিহীন নগদ উত্তোলন সেবা -‘Cash By QR,

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র গ্রাহকদের জন্য চালু হয়েছে চেকবিহীন নগদ টাকা উত্তোলন সেবা। এখন থেকে গ্রাহকরা রূপালী ই-ব্যাংক অ্যাপ ব্যবহার...