Current date Sep 9, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে জাতীয় ভিটামিন এ প্লাস অবহিতকরণ সভা

URL copied
Share URL copied

মেহের মামুন, (মুকসুদপুর) গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর ) সকালে জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক কাজী ওহিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দ্বীপ সাহা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. রায়হান ইসলাম শোভন জানান, আগামী ১২ ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৭ ইউনিয়নের ৫১ ওয়ার্ডে ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ৯শ ৮৫ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছরের ৪২ হাজার ৯শ ৪৫ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...