Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে দুর্ঘটনা ও অগ্নিকান্ড মোকাবেলায় মহড়া অনুষ্ঠিত

URL copied
Share URL copied

 

মেহের মামুন, ( গোপালগঞ্জ ) থেকে: গোপালগঞ্জের মুকসুদপুরে দুর্ঘটনা ও অগ্নিকান্ড মোকাবেলায় মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের আয়োজনে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মুকসুদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই মহড়া প্রদর্শণ করে। প্রদর্শনে উপস্থিত জনসাধারণকে অগ্নিকান্ডে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনা মোকাবেলায় করনীয় কার্যক্রম প্রদর্শণ করা হয়। এসময় আগুন নিভানোর কয়েকটি কলাকৌশল দেখানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডা: মাহমুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফায়জুর রহমান, মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার রাজিব, সহকারী স্টেশন মাষ্টার মিজানুর রহমান, মুকসুদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সরদার মুজিবুর রহমান প্রমুখ। মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার রাজিব জানান, আগুন লাগলে তিনটি সহজ কৌশলে আগুন নেভানো সম্ভব। এই পদ্ধতিগুলো মহড়ার মাধ্যমে জনসাধারনের সামনে তুলে ধরা হয়েছে যাতে আগুন লাগলে সহজেই নেভানো যায়।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...