Current date Jul 4, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে পথসভা করেছে জাতীয় পরিবহন শ্রমীকলীগের কেন্দ্রীয় কমিটি

URL copied
Share URL copied

 

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে পথসভা করেছে জাতীয় পরিবহন শ্রমীলীগের কেন্দ্রীয় কমিটির নের্তৃবৃন্দ। শনিবার দুপুরে টুঙ্গীপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনে যাওয়ার পথে মুকসুদপুর কলেজ মোড়ে ঘন্টাব্যাপী পথসভা করে নবগঠিত কমিটির কেন্দ্রীয় নেতারা। এসময় বক্তব্য রাখেন জাতীয় পরিবহন শ্রমীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান। উপস্থিত ছিলেন জাতীয় পরিবহন শ্রমীলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইমরান হোসেন, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক রফিকুল বারী লিপন, জাতীয় পরিবহন শ্রমীলীগের কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম ও কর্মসংস্থান সম্পাদক শেখ কামাল প্রমুখ। মুকসুদপুরে পথসভার আয়োজন করে জাতীয় পরিবহন শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহসম্পাদ উজ্জল চন্দ্র সরকার। উল্লেখ্য গত ১৬ই ডিসেম্বর জাতীয় পরিবহন শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করার পরে কেন্দ্রী নের্তৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, মাজার জিয়ারত করেন।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...