Current date Jul 5, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছেলে আহত

URL copied
Share URL copied
মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সাহানা বেগম (৫০) কে কুপিয়ে হত্যা করেছে স্বামী সামচু শেখ (৬০)। এসময় কোপের আঘাতে ছেলে মিঠুন শেখ (৩০) গুরুতর আহত হয়েছে । সোমবার সকাল ৭ টার দিকে উপজেলার চরপ্রসন্নদী গ্রামে এ ঘটনা ঘটে । আহত ও নিহতের বাড়ি একই উপজেলার রাঘদী ইউনিয়নের তাতীহাটি গ্রামে । তারা চরপ্রসন্নদী গ্রামে মজিবরের বাড়িতে ভাড়া বাসায় থাকতো । পারিবারিক ও স্থানীয় সূত্রে জানাযায়, মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের তাতীহাটি গ্রামের সামচু শেখ তার পরিবারের লোকজন নিয়ে দীর্ঘদিন যাবত একই ইউনিয়নের চরপ্রসন্নদী গ্রামের এফ.সি স্কুল সংলগ্ন মজিবরের বাসায় ভাড়া থাকতো । সোমবার সকাল ৭টার সময় পারিবারিক কলহের জের ধরে ছেলে মিঠুন শেখ ও মা সাহানা বেগমের মধ্যে কথাকাটাকাটি হয়। এসময় সামচু শেখ তার স্ত্রী ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় । পরে স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্ত্রী সাহানা বেগমকে মৃত ঘোষনা করে এবং ছেলে মিঠুন শেখকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে । সামচু শেখের মেয়ে রুবিয়া আক্তার (১৯) জানায়, প্রায় দিন আমার বাবা, মা ও ভাইয়ের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো । ঘটনার দিন সকালে আমি কাজের জন্য বাহিরে যাই । পরে ফিরে এসে দেখি আমার বাবা সামচু শেখ আমার মা ও ভাইকে কুপিয়ে জখম করে পালিয়ে গেছে । মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত ওসি খোন্দকার আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...